সফটওয়্যার প্রস্তুতিতে কারিগরি জটিলতার কারণে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
তবে আবেদন গ্রহণের জন্য নির্ধারিত সফটওয়্যারটি এখনো নির্ভুলভাবে প্রস্তুত না হওয়ায় পূর্বনির্ধারিত এই সূচিতে আবেদন নেওয়া সম্ভব হচ্ছে না।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সফটওয়্যার প্রস্তুতির কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণের নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
এনটিআরসিএ’র ই-রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা
