প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন জাবি ভিসি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ এএম

বিএনপি’র চেয়ারপারসন জনাব তারেক রহমান সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় ভিসি এ শুভেচ্ছা জানায়।

ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে এদেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি বলেন, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মহান স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো, জনাব তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হলো। 

তিনি আরো বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতি অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধন করবে এবং বাংলাদেশের জনগণকে একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, স্বাস্থ্যবান এবং নৈতিকভাবে আলোকিত সম্মানিত জাতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে সমাসীন হবে। 

জাবি ভিসি আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম উত্তর জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন প্রবীণ-নবীনের সমন্বয়ে যে মন্ত্রীসভা গঠিত হয়েছে, তা দেশ-জাতির প্রত্যাশিত আশা-আকাঙ্ক্ষা পূরণে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে তৈরি গণআকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবে এবং ভিসি মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সুস্থতা ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

HN
আরও পড়ুন