২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৭৫ জন ছাত্র জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে মোট ৭৮ জন ছাত্র বৃত্তি পেয়েছে। ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ২২ জন এবং জেনারেল বৃত্তি পেয়েছে ৫৬ জন ছাত্র।
প্রতিষ্ঠানের দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস ও কলেজের সুদক্ষ অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বের যথাযথ দিকনির্দেশনা, শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকবৃন্দের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ঐকান্তিক প্রচেষ্টা এ প্রশংসনীয় সাফল্যের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করেন।

