বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রোববার (৬ সেপ্টেম্বর) বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বৈঠকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। সভা শেষে পরে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে আগামীকাল আমরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
এদিকে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত ১০টি বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও রয়েছে। তবে প্রতিবছর তুলনামূলকভাবে আগে ভর্তি পরীক্ষা নেওয়ার নজির থাকা বুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
মোবাইল ব্যালান্সে কেনাকাটার সীমা বাড়ল ১৫০ শতাংশ