ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
ভোট দেওয়ার পর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন চমক। ছবিতে দেখা যায়, তিনি গাড়িতে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তাকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের ভিড়ের মধ্যে পোজ দিতে দেখা যায়।
পোস্টের ক্যাপশনে চমক লিখেছেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।’ তবে অনেক ভক্ত জানতে চেয়েছেন তিনি কোথায় ভোট দিয়েছেন; তা প্রকাশ করেননি অভিনেত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো বিনোদন জগতেও বইছে উৎসবের হাওয়া। সকাল থেকে শোবিজ অঙ্গনের অনেক তারকাকেও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।
আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে।
জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ন্যান্সী
