ছোট পর্দার জনপ্রিয় ৫ তারকা: কার সম্পদ কত?

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৯:১৪ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অনেক অভিনেত্রী রয়েছেন। যারা অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা দখল করে নিয়েছেন। শিশু থেকে বয়োজ্যেষ্ঠদের কাছে প্রিয়দের তালিকায় রয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম হলো- মেহজাবিন, তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির ও সাদিয়া আয়মান।

এই পাঁচ অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহের কোনও কমতি নেই। তারা সব সময় তাদের ফলো দিয়ে থাকেন। অভিনেত্রীদের কার কবে জন্মদিন। কে কোন নাটক নিয়ে আসছেন? কে কবে দেশ ছাড়বেন? এমনকি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের মধ্যে জানার আগ্রহের কমতি নেই। 

এ সকল অভিনেত্রীদের জনপ্রিয়তা যেমন তুঙ্গে রয়েছে, ঠিক তেমনই তারা বিপুল সম্পদেরও মালিক। তর্কের খাতিরে অনেকেই এগিয়ে রাখেন তানজিন তিশাকে। কেউবা এগিয়ে রাখতে চান মেহজাবিনকে। কারো কারো তালিকায় থাকেন সাবিলা নূর। এছাড়া কিছু নেটিজেনদের তালিকায় রয়েছেন সাফা কবির। অনেকেই মনে করেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

অর্থের বিচারে এই পাঁচ তারকার মধ্যে কে সবচেয়ে বেশি ধনী? তাদের প্রত্যেকেরই রয়েছে বিশাল ব্যাংক ব্যালেন্স। আসুন তাহলে জেনে নেয়া যাক কার অর্থ কত?

মেহজাবীন চৌধুরী: প্রথমেই আনছি মেহজাবীন চৌধুরীকে। তিনি একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তার সাফল্য তার অভিনয় ক্যারিয়ারের দরজা খুলে দিয়েছিল। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি টাকা। 

তানজিন তিশা: তিনি একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন। ইউটার্ন নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।

ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর তিশা ট্রেসমি ফ্যাশন শোতে র‍্যাম্প মডেলিং করেছিলেন।

তিশা ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। তিশার অভিনীত এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তার মোট তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি টাকা।

সাবিলা নূর:  তিনি একজন বাংলাদেশি মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউ টার্ন। 

সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তার মোট তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত কোটি টাকা।

সাফা কবির: তিনি একজন বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী, মডেল, গল্পকার ও চিত্রনাট্যকার এবং রেডিও জকি। ১৮ অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। 

১৮ অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর তিনি একটা মেয়ে নাটকে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি ভালবাসা ১০১ টেলিফিল্মে অভিনয় করেন। তার মোট তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ কোটি টাকা।

সাদিয়া আয়মান: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি একজন বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী, মডেল। ২০১৯ সালে টু বি ওয়াইফ নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখেন সাদিয়া। তিনি অল্পসময়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। তার মোট তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি টাকা।

MN/WA
আরও পড়ুন