বলিউড অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজার দীর্ঘ কয়েক দশকের দাম্পত্য জীবনে চিড় ধরার গুঞ্জন এবার নতুন মোড় নিয়েছে। ২০২৪ সালে নিজের লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হওয়ার পর গোবিন্দার দীর্ঘ শারীরিক চিকিৎসা চললেও, সেই সময় একবারও তার স্ত্রী সুনিতাকে পাশে দেখা যায়নি বলে দাবি করেছেন অভিনেতার ফিজিওথেরাপিস্ট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিজিওথেরাপিস্ট সুরভি ধানওয়ালা জানান, ‘গোবিন্দা যখন পায়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন, তখন আমি তাকে থেরাপি দিয়েছি। তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ। তবে আমি কখনোই তার স্ত্রী সুনিতা আহুজাকে সেশনে উপস্থিত থাকতে দেখিনি।’ ফিজিওথেরাপিস্টের এই মন্তব্য গোবিন্দা ও সুনিতার বিবাহবিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
সুরভি আরও যোগ করেন, গোবিন্দা অত্যন্ত আধ্যাত্মিক এবং ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করেন। তিনি নিজের লড়াই নিজেই লড়তে জানেন। তবে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন তিনি কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন এই থেরাপিস্ট।
এদিকে, গত এক বছর ধরে সুনিতা আহুজা বিভিন্ন সময়ে গোবিন্দার বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। অন্যদিকে, গোবিন্দা বিষয়টিকে তার বিরুদ্ধে একটি ‘বড় ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দা বলেন, ‘এতদিন চুপ ছিলাম কারণ দুর্বল দেখাতে চাইনি। কিন্তু এখন মনে হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আমার প্রিয়জনদের অজান্তেই আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’
১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির টিনা ও যশবর্ধন নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিনের এই সুখী দম্পতির হঠাৎ এমন তিক্ততায় হতাশ ভক্তরা।
হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দ
