সাইফ আলী খানকে নিজ বাড়িতে ছুরিকাঘাত করার ঘটনায় গ্রেফতারকৃত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খবর বার্তা সংস্থা এএনআই।
রোববার (১৯ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের থানের কাছে অবস্থিত একটি ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক করা হয় তাকে। বান্দ্রা কোর্টে তাকে পেশ করলে আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। ভারতীয় সময় বেলা ২ বেজে ৩০ মিনিটে অভিযুক্তকে বান্দ্রা পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। ২৪ জানুয়ারি আবার তাকে বান্দ্রা আদালতে পেশ করা হবে।

পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, বুধবার গভীর রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে ডাকাতি চেষ্টার অভিযোগে তারা একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩০)। তার কাছে কোনো ভারতীয় নথি নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক।
গত বুধবার রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতকারী। এই হামলায় গুরুতর আহত হন অভিনেতা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্য নিয়েই সাইফ-কারিনার বাড়িতে ঢুকেছিলেন তিনি।
এদিকে, আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বালউড অভিনেতা সাইফ আলি খান। শুক্রবার (১৭ জানুয়ারি) চিকিৎসকদের পরামর্শে অল্প হেঁটেছেন। তবে হাসপাতাল থেকে এখনও ছাড়া পাননি।
চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি বুঝে সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
সাইফ-কারিনার ছবি পোস্ট করে ট্রলের শিকার শত্রুঘ্ন
কবে বাড়ি ফিরবেন সাইফ?
