এবার কেরালায় বিক্ষোভের ডাক সিজেপির

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ এএম

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ফের আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৭ নভেম্বর কেরালার কোচি শহরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার এক ঘোষণায় দলটি জানায়, ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত প্রক্রিয়াটি সম্পূর্ণ বাতিলের দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছে। কোচির রাজেন্দ্র ময়দানে ‘কোচিতে জন্তর মন্তর’ শিরোনামে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, ৭ নভেম্বর বিকেল ৪টায় এই কর্মসূচি শুরু হবে। গণতন্ত্র রক্ষা এবং এসআইআর বাতিলের দাবি জানাতে দলটির পক্ষ থেকে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিক্ষোভে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ছাড়াও শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। তাদের মধ্যে দলটির দক্ষিণাঞ্চলীয় প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং জাতীয় সম্পাদক আফরিন নওয়াজের উপস্থিত থাকার কথা রয়েছে।

দিল্লির জন্তর মন্তরে কর্মসূচি পালন করতে গিয়ে সিজেপি নেতাদের গ্রেফতারের পর এটিই দলটির প্রথম বড় রাজনৈতিক পদক্ষেপ। এর আগে গত মাসে অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে অভিজিৎ দীপকেসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এইচএন
আরও পড়ুন