ফিলিস্তিনিদের ভূমি, অধিকার ও জাতী রক্ষার আন্দোলনে যুক্ত ব্যক্তিদের অপরাধী হিসেবে চিহ্নিত না করার আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস।
গাজা ও পশ্চিম তীরসহ ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা এই মানবাধিকার সংস্থার গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচার বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রোসাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।
ফিলিস্তিনি ভূমি অধিকারকর্মী গাসান নাজ্জারের আটকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উচ্ছেদ এবং অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন, হয়রানি ও অপরাধী হিসেবে চিহ্নিত করার আরেকটি উদ্বেগজনক উদাহরণ এই আটক।
রোসাস গাসান নাজ্জারকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হলেও বিশ্ব নীরব থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ‘পরিবর্তন শুরু হয়ে গেছে’: ইরানের বাসিজপ্রধান