সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই চোখে পড়বে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপ। ভাইরাল কনটেন্ট নিয়ে সাধারণ মানুষের অতি-উৎসাহের কড়া সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।
মঙ্গলবার (১৯ মে) এক পোস্টে সমাজের দ্বিমুখী আচরণের সমালোচনা করে অভিনেতা লেখেন, ‘রাগ করলা , রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।’
নিলয় আলমগীরের পোস্টে সহমত পোষণ করেছেন নেটিজেনরা।
জানা গেছে, ভাইরাল কবিরাজ আসলে কোনো কবিরাজ নন। তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম ঈমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরে। বর্তমানে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
জানা গেলো ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগের নেপথ্য