ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান জনপ্রিয়। তার প্রতিটি পোস্টই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওকে ঘিরে নানা গুঞ্জনের পর এবার নিজেই জানালেন সেই ঘটনার নেপথ্যের গল্প।
এক অনুষ্ঠানে পূর্ণিমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি নিজেই শেয়ার করেছিলেন। সেখানে কয়েকজন বান্ধবীর সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'এই সেই আমার বান্ধবীরা', সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।
ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে হেসে হেসেই পূর্ণিমা বলেন, 'ভিডিওটা আমি নিজেই দিয়েছি। পরে আরও একটি ভিডিও দিয়েছি, যেখানে আমি আমার বান্ধবীর সঙ্গে ফটোশুট করছিলাম। আসলে ভিডিওটা আমি বানাইনি, আপনারাই (সোশ্যাল মিডিয়ার মানুষ) এটাকে ভাইরাল বানিয়েছেন।'
এ সময় তিনি একটি রিসোর্টে যাওয়ার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। পূর্ণিমা বলেন, সেখানে সুস্বাদু রান্নার প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে। সুযোগ পেলেই তিনি রান্নাঘরে গিয়ে শেফদের রান্না দেখতে ভালোবাসেন।
তিনি বলেন, 'আমি একটা রিসোর্টে যাই, সেখানে তারা দারুণ রান্না করেন। আমি খেতে যেমন পছন্দ করি, তেমনি কিচেনে গিয়ে কীভাবে রান্না হয় সেটাও দেখি। তারা অপেক্ষা করে আমি কখন আসব। মাঝে মাঝে আমি শসা বা লেবু কাটতেও সাহায্য করি। তারা খুব আন্তরিকভাবে আমাকে ভালোবাসে।'
পূর্ণিমার এই ব্যাখ্যার পর স্পষ্ট হয়েছে, ভাইরাল ভিডিওটি নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনার সঙ্গে বাস্তবতার মিল ছিল না। বরং এটি ছিল তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটানো কিছু আনন্দময় মুহূর্তের স্মৃতি।
শাহরুখের বিনয়ে মুগ্ধ বিবেক ওবেরয়
‘নিজেদের কি ঈশ্বর ভাবছেন?’— দিল্লি পুলিশ ও নেতাদের অরিজিৎ সিং