জুলাই নিয়ে কটাক্ষ

শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি অভিযোগ করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) অভিযোগ দায়েরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা আমাদের কাছে একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

SN
আরও পড়ুন