দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে সবসময়ই বেশ সক্রিয়। প্রতিনিয়ত রূপ ও মেধার জাদু ছড়িয়ে ভক্তদের মুগ্ধতায় ভাসিয়ে চলেছেন তিনি।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমান আকর্ষণ ধরে রেখেছেন জয়া। সম্প্রতি নতুন কিছু ছবি পোস্ট করে ভক্তদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন এই অভিনেত্রী।
ছবিতে স্নিগ্ধ গোলাপি পোশাকে হাসিমুখে ক্যামেরাবন্দি হতে দেখা যায় তাকে। ক্যাপশনে জয়া লেখেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’—অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই ফুটে ওঠে তার এই হাসি।
জয়ার এই আনকোরা অভিব্যক্তি ও এভারগ্রিন লুক মন কেড়েছে নেটিজেনদের। অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, বয়স চল্লিশ পেরোলেও অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে যেন আঠারোর তরুণী!
কাজের বাইরে অবসরে গাছপালা আর পোষ্যদের নিয়ে সময় কাটাতে ভালোবাসেন জয়া। অভিনয়ে তাকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলীর প্রশংসিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’তে।
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট
জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী