সামান্থার ডিপফেক ঠেকাতে আদালতের কঠোর নির্দেশ 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ এএম

ভারতের বোম্বে হাইকোর্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিসত্তা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারক মাধব জামদার অভিনেত্রীর দায়ের করা ব্যক্তিসত্তার অধিকারসংক্রান্ত মামলার প্রাথমিক শুনানিতে এই রায় প্রদান করেন।

আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে যে, অনুমতি ছাড়া সামান্থার ছবি, কণ্ঠস্বর বা নাম ব্যবহার করে ডিপফেক ও বিকৃত কনটেন্ট ছড়ানো তার গোপনীয়তা ও মানবিক মর্যাদার মারাত্মক লঙ্ঘন। ভারতীয় সংবিধান ও কপিরাইট আইনের কাঠামোর ভেতরে থেকে শিল্পীদের এই নৈতিক ও ব্যক্তিগত অধিকারগুলো পুরোপুরি সুরক্ষিত রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

অজ্ঞাতনামা ব্যক্তিদের পাশাপাশি প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা ও ই-কমার্স সংস্থাসহ মোট ১৮ পক্ষকে এই মামলায় বিবাদী করা হয়েছে। আদালত আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমস্ত অবৈধ কনটেন্ট অনলাইন থেকে অপসারণ করার নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

এইচএন
আরও পড়ুন