আইনি জটিলতা ও নানা বিতর্কে সম্প্রতি আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি সংক্রান্ত প্রতারণার মামলার পাশাপাশি শুটিং সেটে সহশিল্পীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তার সদস্যপদ স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ’।
চারপাশের এত ঝামেলার মধ্যেও আত্মবিশ্বাসী মেজাজে ধরা দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজকীয় বধূ সাজের একঝাঁক ছবি প্রকাশ করে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন তিনি।
লাল বেনারসি শাড়ি, টিকলি ও ঐতিহ্যবাহী অলঙ্কারে তানজিন তিশার রূপ সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছবির ক্যাপশনে নিজেকে ‘অপ্রতিরোধ্য’ ও ‘অবিচল’ দাবি করে সমালোচকদের স্পষ্ট বার্তা দিয়েছেন এই তারকা।
প্রিয় অভিনেত্রীকে এমন মনকাড়া সাজে দেখে মুগ্ধ অনুরাগীরা সামাজিক মাধ্যমে নানা ইতিবাচক মন্তব্য করছেন। অনেকেই মন্তব্য ঘরে তাকে বাস্তবেও দ্রুত বিয়ের পিঁড়িতে বসার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, ছোট পর্দার কাজ কমিয়ে তানজিন তিশা বড় পর্দায় আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে শাকিব খানের বিপরীতে তাঁর প্রথম সিনেমা ‘সোলজার’-এর নির্মাণ কাজ থমকে থাকায় ক্যারিয়ারেও বেশ চ্যালেঞ্জের মুখোমুখি তিনি।
এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত সূচনা