লক্ষ্মীপুরের উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:০৫ এএম

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীকে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮শ’ ৪৬ ভোট। এছাড়া জাকের পার্টির শামসুল করিম খোকন (গোলাপ ফুল) প্রতীকে
পেয়েছেন ২ হাজার ১২৬ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আম প্রতীকে পেয়েছেন ৫১৩ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন রাত ৮ টায় লক্ষ্মীপুর টাউন হলে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ৩১ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে এক লাখ ২৮ হাজার ৬১২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে ভোট চলাকালীন রোববার দুপুরে জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

BS
আরও পড়ুন