দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ এএম

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ায় ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে অধিদপ্তর।

আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা থাকায় নগরবাসীকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

NB
আরও পড়ুন