দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় গরমের সময় প্রচন্ড গরম আর শীতের সময় হাড়কাঁপানো শীত অনুভূত হয়। গত ৩দিন হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ জেলায় বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অসহনীয় গরম অনুভূত হচ্ছে। একদিনের ব্যবধানে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, 'টানা দুইদিন জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত গরমের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে।'

তিনি বলেন, 'শুক্রবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৩১ শতাংশ। বৃহস্পতিবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় মৌসুমের।'

তিনি আরও বলেন, 'তিন দিনেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। গরমে সাধারণ মানুষদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়াই ভালো।'

মাঝারি তাপদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এ রকম আবহাওয়ার কারনে গোটা জেলায় অস্বস্তি বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। গরম থেকে মানুষ বাঁচতে ছায়াশীতল স্থানে বসে বিশ্রাম নিচ্ছে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত