দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ দিবাগত রাত ১টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ,পটুয়াখালী, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত (Warning Signal No. 1) অনুসরণ করতে বলা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৫ দিন (১২০ ঘণ্টা) দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পাশাপাশি সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
মধ্যরাতের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা