বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:২১ পিএম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী পাঁচ দিন পর সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। 

সোমবার (২২ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে; সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

এছাড়াও পরবর্তী তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিধি কিছুটা কমে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই পাঁচ দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও তা মূলত প্রায় অপরিবর্তিত থাকবে। তবে সপ্তাহের শেষে দেশজুড়ে বর্ষণের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

SN
আরও পড়ুন