কোথায় কোথায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম

দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২৮ জুন) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া এক পূর্বাভাসে তাপমাত্রার এই বার্তা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলাগুলোতে গরমের অস্বস্তি এখনই কাটছে না। তবে আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোর তাপমাত্রা ও বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার দেশের বেশিরভাগ অঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর মঙ্গলবার দিনের তাপমাত্রা আবারও সামান্য কমতে পারে।

তবে স্বস্তির খবর হচ্ছে, এই গরমের মাঝেই রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন পর অর্থাৎ ২ জুলাইয়ের পর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে, যা চলমান তাপপ্রবাহকে পুরোপুরি প্রশমিত করতে সাহায্য করবে।

SN
আরও পড়ুন