বিশ্বের সবচেয়ে বিরল ও অতি-বিপন্ন স্তন্যপায়ী প্রাণী সুমাত্রান গণ্ডার রক্ষায় এসেছে এক বড় সুখবর। ইন্দোনেশিয়ার ওয়ে কামবাস জাতীয় উদ্যানে দুটি স্ত্রী গণ্ডার বর্তমানে গর্ভবতী রয়েছে। দেশটির বন মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রজনন সাফল্য প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর লড়াইয়ে নতুন আশা জোগাচ্ছে।
উদ্যানের ‘রতু’ নামের গণ্ডারটি তার চতুর্থ সন্তান গর্ভে ধারণ করেছে এবং ইতোমধ্যে ২৩৮ দিন পার করেছে। অন্যদিকে রতুর মেয়ে ‘দেলিলাহ’ তার দ্বিতীয় সন্তানসম্ভবা হয়ে ২৫০ দিনের বেশি সময় পার করেছে। দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণ ও প্রজনন ব্যবস্থাপনার ফলে আগামী মে মাসে দুটি গণ্ডারই মা হতে যাচ্ছে।
আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন (IUCN)-এর তথ্যমতে, বিশ্বে বর্তমানে মাত্র ৮০টিরও কম সুমাত্রান গণ্ডার টিকে রয়েছে। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা, লামপুং ও কালিমান্তানের জঙ্গলে বিচ্ছিন্নভাবে থাকা এই প্রাণীদের টিকিয়ে রাখতে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক ও প্রহরীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।
সূত্র: এএফপি
অস্তিত্ব সংকটে হাঙ্গেরির ঐতিহ্যবাহী পাপরিকা মসলা