আগামী তিন দিন আবহাওয়া যেমন থাকবে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম

দেশের আবহাওয়ায় আগামী তিন দিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশে বৃষ্টির আশঙ্কাও কম। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কোথাও কোথাও তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই চিত্রের কথা বলা হয়েছে। এদিনও আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এমইউ
আরও পড়ুন