হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু 

আপডেট : ২৭ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬২ জন।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৬০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ জনের। বাকি ৪৭২ জনের মৃত্যু হামের উপসর্গজনিত হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৬৭ হাজার ৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে হাম ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ২৩৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৭৯৪ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান ধরা হয়েছে গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে।

AS
আরও পড়ুন