হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়ালো

আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:৩৩ পিএম

হাম ও হামের উপসর্গে সবশেষ সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশু মারা গেছে। নতুন ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৩২ রোগী। শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুদের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ শিশু বাড়ি ফিরেছে।

AHA
আরও পড়ুন