হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

দেশে হামের সংক্রমণ কমার লক্ষণ এখনো স্পষ্ট নয়। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) পর্যন্ত হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকায় এবং অন্যজন সিলেটে মারা গেছে।

একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু এবং পরীক্ষায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। ফলে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩ জন।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৩৮ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর।

একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ শিশুর। এদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ জনের। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯ জনে।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪ হাজার ২১৮ জন।

Attr/AHA
আরও পড়ুন