নির্বাচনের আগেই ইরানের পতন ঘটাতেই হবে: নেতানিয়াহু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ এএম

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো ইসরায়েলের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনের আগে এই পতন ঘটার কোনো বাস্তব সম্ভাবনা নেই বলেও স্বীকার করেছেন তিনি।

সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম 'কান'-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, ইসরায়েলি অভিযানের ফলে ইরানের নেতৃত্ব বর্তমানে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে লক্ষ্য অর্জনে ইসরায়েলকে তাদের বাকি কাজ সম্পূর্ণ শেষ করতে হবে।

সাক্ষাৎকারে ইরানের সরকার কত দ্রুত উৎখাত হতে পারে জানতে চাইলে নেতানিয়াহু জানান, নির্বাচনের আগে এমন কিছু ভাবা বাস্তবসম্মত নয়। রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে তিনি জানান, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থেই ইরানের বর্তমান শাসনের অবসান দরকার।

নেতানিয়াহু আরও দাবি করেন যে, ইরানের বিরুদ্ধে নেওয়া ইসরায়েলি সামরিক পদক্ষেপের কারণেই তেহরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। তাই যেকোনো মূল্যে এই শাসনের পতন ঘটানো তাদের মূল উদ্দেশ্য।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত