গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১১৭ দিনে দেশে হাম ও উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) সাকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয় এই বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০১ এবং গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৮৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬ জন।
গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ২৩৪ জন।
ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০