সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে দুইজন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৫৮ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, রাজশাহী বিভাগে ৮২, ময়মনসিংহ বিভাগে ৫৪, রংপুর বিভাগে ৪৭ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৩৭৯ জন।
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু