নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। এদিন নতুনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৭৯ জনে।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৮১১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৮১৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৯৪৩টি।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৪৩৬ জন।
নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকে ১০ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ২০৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯৩৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৭৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
#এইচএ/এসএ

