একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, ঢাকা বিভাগে ৫৯ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯৬০ জন।
 
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩৪৫ জন।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত