ক্যান্সার প্রতিরোধ করে আঙুর

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:৩৪ পিএম

আঙুরের উপাদানগুলো ক্যানসার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। তাই ক্যান্সার প্রতিরোধে আপনারা আঙুর খেতে পারেন ।  লাল, সবুজ বা কালো যে রঙেরই হোক সব আঙুরেরই পুষ্টিগুন একই। ফল হিসেবে খাওয়া ছাড়াও জুস, স্মুদি, জেলি, কাস্টার্ড, ফুড ডেকোরেশনেও আঙুর ব্যবহার করা হয়।

এছাড়াও আঙুরের বীজ থেকে তৈরি তেলও বেশ উপকারী। ফলটি আকারে ছোট কিন্তু এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। আর অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরে ক্যানসার আক্রান্ত কোষ ছড়াতে দেয় না।  

আঙুরে মিলবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ফলেট, নিয়াসিন, থিয়ামিন, প্যানটোথেনিক এসিড, রিবোফ্লাভিন, ভিটামিন এ, সি, ই ও কে। আরও রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, লোহা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ক্যারোটিনে ও ক্যারোটিন-বি। 

গবেষণায় দেখা গেছে, নীল-বেগুনি রঙের আঙুরের জুস স্তন ক্যানসার রোধ করে। স্তন ক্যানসারে আক্রান্ত নারীরা প্রতিদিন আঙুরের রস খাওয়ায় তাদের ব্রেস্ট টিউমারের আকার কমে গেছে অনেকগুণ।

 

MB/AST/SA
আরও পড়ুন