জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সাংবাদিক মাসুদ কামাল–এর বক্তব্যের রেফারেন্স টানায় বিরক্তি প্রকাশ করেছেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
এক অনলাইন সাক্ষাৎকারে উপস্থাপিকা কথার প্রসঙ্গে মাসুদ কামালের মন্তব্য উল্লেখ করলে শফিকুল আলম বলেন, ‘আল্লাহর দোহাই লাগে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না। উনি ৮০ শতাংশ কথা ভুলভাল বলেন। কী বলেন, কোন পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। কোথা থেকে আসছেন উনারা।’
এর আগে সাক্ষাৎকারে জনগণের গণভোটের রায়, সংবিধান সংস্কার পরিষদ, উচ্চকক্ষ গঠনসহ বিভিন্ন বিষয়ে বিএনপির বর্তমান অবস্থান নিয়ে জানতে চান উপস্থাপিকা। জবাবে সাবেক প্রেসসচিব বলেন, তিনি বিশ্বাস করেন—পার্লামেন্ট ও সংবিধান সংস্কার পরিষদই এসব বিষয় বাস্তবায়ন করবে।
সরকারি দল জনগণের রায় মেনে নেবে—এমন বিশ্বাসের ভিত্তি কী, জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানই আমাদের আশার ভিত্তি।’
এ সময় উপস্থাপিকা উল্লেখ করেন, সাংবাদিক মাসুদ কামালের সঙ্গে তার কথা হয়েছে এবং নির্বাচনের পরবর্তী বাস্তবতায় তার মতে ‘জুলাই সনদের মৃত্যু হয়েছে’। এ বক্তব্য শোনার পরই দৃশ্যত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শফিকুল আলম।
নতুন কর্মস্থলে সাবেক প্রেস সচিব
