বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার পুনরায় পেশাদার সাংবাদিকতায় ফিরেছেন। নতুন ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’ (The Daily Wada)-এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন।
ফেসবুকে তিনি লেখেন, ‘আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ‘দ্য ডেইলি ওয়াদা’-এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।’
এর আগে প্রধান উপদেষ্টার সাবেক প্রেসসচিব শফিকুল আলমও একই সংবাদপত্রে সম্পাদক হিসেবে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের শীর্ষ দুই কর্মকর্তা আবারও একই ছাদের নিচে সাংবাদিকতা শুরু করলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টা পরিষদের কার্যক্রমের সমাপ্তি ঘটে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
আজাদ মজুমদার তার নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও মাঠের সাংবাদিকতা ও সম্পাদকীয় কার্যক্রমে যুক্ত হলেন।
নতুন কর্মস্থলে সাবেক প্রেস সচিব
