অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত গণভোটের ঠিক দুই দিন আগে তিনি এই ভাষণ দিচ্ছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানিয়েছে, এই ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল, রেডিও এবং প্রধান সংবাদ মাধ্যমগুলোর অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজেও এটি একযোগে প্রচার করা হবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে প্রধান উপদেষ্টার এই ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

