ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেছেন নির্বাচনে জয়ী প্রার্থীরা। শপথে অংশ নিতে ইতোমধ্যে সংসদ ভবনে পৌঁছেছেন ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে। একই সময়ে নতুন বাংলাদেশের সংবিধান পর্যালোচনার লক্ষ্যে গঠিত ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা-৮ আসনটি। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারী। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে মির্জা আব্বাস জয়ী হয়ে সংসদে নিজের আসন নিশ্চিত করেন।
আজকের এই সংসদীয় শপথের পর বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে পূর্ণাঙ্গ নির্বাচিত সরকারের পথচলা শুরু হবে।
মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
