মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

আপডেট : ২৪ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

মেট্রোরেলের একক যাত্রার টিকিটে ২ শ্রেনীর যাত্রী ২৫ শতাংশ ভাড়া ছাড় পাচ্ছেন। ৬৫ বছরের ঊর্ধ্বের যাত্রী ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা এই বিশেষ ছাড় পাবেন। 

রোববার (২৪ মে) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানিয়েছে। আগামীকাল সোমবার সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এই কার্যক্রম উদ্বোধন করবেন।

যেভাবে নেবেন সুবিধা:
ডিএমটিসিএল বলছে, সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন; এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটে এই বিশেষ ছাড় নিতে পারবেন।

AHA
আরও পড়ুন