প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেছেন।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রম বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। সুত্র: বাসস
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত উন্মুক্ত হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী