শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৬ জুন) দুপুর থেকে নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে বিদ্যমান পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো— ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকা। এছাড়াও উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

AHA
আরও পড়ুন