সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম

সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিষয়ে আলাদা কোনো তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশে ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংক যেসব তদন্ত করে এর মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ কোনো অনিয়ম কমছে কিনা- সেটিও দেখা হয়। এসব তদন্তে পরিচালনা পর্ষদের কোনো পরিচালকের বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে সেগুলোও তদন্ত করা হয়। তদন্তের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাও নেয়। এসব তদন্তে বিদায়ি রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো অনিয়ম পাওয়া গেলে, তখন তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মুখপাত্র আরও বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো তদন্ত পরিচালনার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত