শিক্ষার্থীদের মধ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠপুস্তক বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত সকল প্রকার নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাধাঁই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নির্দেশনায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি অতীব জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এনসিটিবি কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
চিঠিতে আরও বলা হয়, এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠানের মালিকদের নির্দেশনা প্রদান করা হলো।
সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া পর্যটকরা
তৈরি পোশাক রপ্তানিতে আয় ১০ বিলিয়ন ডলার ছাড়ালো