ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যারা হরতাল-অবরোধ দিয়েছে তারাই তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেনে নাশকতায় আহত ও মৃতদের স্বজনদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, আমি মনে করি যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে।
তিনি বলেন, মরদেহের পোস্টমর্টেম দরকার হবে না। কারণ প্রত্যক্ষভাবে জানা গেছে তারা আগুন পুড়ে মারা গেছেন। এটি যেহেতু রেলওয়ের বিষয়, কমলাপুর রেলওয়ে থানায় এটির বিষয়ে মামলা হবে।