আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে, ঈদের পর কর্মস্থলে ফেরার জন্য ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
মঙ্গলবার (৫ মে) রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঈদযাত্রার অগ্রিম টিকিটের সময়সূচি:
যাত্রীরা নির্ধারিত তারিখে সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। সময়সূচি নিম্নরূপ:
১৩ মে দেওয়া হবে ২৩ মে-র টিকিট।
১৪ মে দেওয়া হবে ২৪ মে-র টিকিট।
১৫ মে দেওয়া হবে ২৫ মে-র টিকিট।
১৬ মে দেওয়া হবে ২৬ মে-র টিকিট।
১৭ মে দেওয়া হবে ২৭ মে-র টিকিট।
ফিরতি যাত্রার অগ্রিম টিকিটের সময়সূচি:
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার জন্য ফিরতি টিকিট বিক্রির সময়সূচি:
২১ মে দেওয়া হবে ৩১ মে-র টিকিট।
২২ মে দেওয়া হবে ১ জুন-এর টিকিট।
২৩ মে দেওয়া হবে ২ জুন-এর টিকিট।
২৪ মে দেওয়া হবে ৩ জুন-এর টিকিট।
২৫ মে দেওয়া হবে ৪ জুন-এর টিকিট।
টিকিট ক্রয়ের নিয়ম ও শর্তাবলি:
১. টিকিট সংগ্রহ: অগ্রিম ও ফেরত যাত্রার সকল টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে কেনা যাবে।
২. টিকিটের সীমাবদ্ধতা: একজন যাত্রী ঈদযাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক
৪টি করে টিকিট ক্রয় করতে পারবেন।
৩. রিফান্ড পলিসি: বিশেষ এই অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
৪. স্ট্যান্ডিং টিকিট: যাত্রীদের বিশেষ অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার’ বা স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাপ সামলাতে এবং কালোবাজারি রোধে অনলাইন মাধ্যমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নির্ধারিত দিনগুলোতে সকাল ৮টা বাজার সাথে সাথেই রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট কাটার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
