পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকার ডিআইজি মো. ইকবাল

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্‌কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়।

অন্যদিকে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে বদলি করে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Attr/AHA
আরও পড়ুন