নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলে আগের চেয়ে অনেক চাপ বেড়েছে যাত্রীদের। সোমবার (৯ অক্টোবর) মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সকাল থেকেই যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে।
আগামী ২৯ অক্টোবর ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয়।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হলে মেট্রোরেলে চলাচল বাড়বে, নগরবাসী গাড়ি ছেড়ে মেট্রোতে চলাচল করবেন। এতে শহরের যানজট ও বায়ুদূষণ কমবে।

