প্রকৃতিতে মুগ্ধতা ছড়াতে রাধাচূড়ার কদর অনেক। এর আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজ সুন্দরী আমাদের দেশের আবহাওয়ায় খুব ভালো মানিয়ে নিয়েছে। ফুল ফোটার ধরন খুব চমৎকার। ডালের আগায় লম্বা ডাঁটায় নিচ থেকে ওপরের দিকে ফুল ফোটে। পাপড়ির মাঝখানে থাকে একগুচ্ছ পুংকেশর। সেগুলি থাকে বেশ বড়। বারো হাত কাঁকড়ের তেরো হাত বীচির মতো সেগুলি ফুলের বাইরে বেরিয়ে থাকে। যত সুন্দরীই হোক না কেন এই রাধাচূড়া সুগন্ধিহীন। তবুও প্রজাপতি ও ছোট পতঙ্গ এর আকর্ষণে ছুটে আসে বারবার।


