নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুক্রবার (২১ অক্টোবর) শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।
শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পাবনা জয়কালী মন্দিরে মহা সপ্তমীর পূজা অনুষ্ঠিত হয় সকাল ৬টা ১০ মিনিটে।

চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা হয়।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় বোধনের পর খুলে দেওয়া হয় মণ্ডপ। এর মাধ্যমে দেবী জেগে ওঠেন। আর তাতে দর্শন করা যায় দেবীর।

