ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ ও ভূমিধস বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঐতিহাসিক বিজয় উদ্যাপনে তিনি তারেক রহমানের জন্য বিশেষ উপহার হিসেবে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই শুভেচ্ছা উপহার গ্রহণ করা হয়।
তারেক রহমানের পক্ষে এই উপহার গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এসময় সেখানে উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।

