জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা রাশেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে (যার ডাকনাম হানজালা) কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মানুষ খেকো হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে, হায়েনাকে থামানোর ঔষধও আমরা জানি।’
সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন নিজেদের রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, 'আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নয়। দুই দিনের বৈরাগী এসব হানজালারা যেসময় ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হাজিরা দিতো, আমরা সেসময় কোর্টে হাজিরা দিতাম। এরা যেসময় হাসিনার জিকির করতো, আমরা সেসময় বলেছি, এটা কি তার বাপের রাষ্ট্র? এরপর শেখ হাসিনাকে কটুক্তি দায়ে জেল খেটেছি। অথচ এরা এখন আইছে, বিএনপির কর্মীকে খেয়ে ফেলতে।'
আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্দোলনের নেতাদের বৈঠকের বিষয়টি ইঙ্গিত করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। রাশেদ খাঁন লেখেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের সাথে মিলেমিশে থাকা হানজালা এখন বাঘের সাথে চিড়িয়াখানায় থাকতে চায়! হ্যাঁ, গণঅভ্যুত্থানের সময় যারা ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলে এসেছিলো, 'আমরা কিন্তু আন্দোলনে নাই!' তারা আবার নাকি এখন বাঘের সাথে থাকতে চায়! বিশাল বিপ্লবী রয়েল বেঙ্গল টাইগার!’
৫ আগস্টের আগে এই বৈপ্লবিক রূপ দেখা যায়নি দাবি করে তিনি আরও বলেন, ‘অথচ এই বিপ্লবীর হুংকার তো ৫ আগস্টের আগে কখনো শুনি নাই! তখন বিড়াল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সোফায় গিয়ে বসে থাকতো!’
হুশিয়ারি উচ্চারণ করে এই বিএনপি নেতা তার পোস্টের শেষ অংশে লেখেন, ‘এখন বেশি বেশি মেকি হুংকার দিলে ফ্যাসিস্টদের সাথে বিচরণের অপরাধে প্রকৃত বাঘ কিন্তু এদের কলিজাও ছিড়ে খেতে দ্বিধা করবেনা। দুই দিনের বৈরাগী এসব হানজালারা যেসময় ফ্যাসিস্ট স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় হাজিরা দিতো, আমরা সেসময় কোর্টে হাজিরা দিতাম। এরা যেসময় হাসিনার জিকির করতো, আমরা সেসময় বলেছি, এটা কি তার বাপের রাষ্ট্র? এরপর শেখ হাসিনাকে কটুক্তি দায়ে জেল খেটেছি। অথচ এরা এখন আইছে, বিএনপির কর্মীকে খেয়ে ফেলতে। এসব মানুষ খেকো হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে, হায়েনাকে থামানোর ঔষধও আমরা জানি।’
চিড়িয়াখানায় আমি থাকবো বাঘের পাশে, রাশেদকে রাখবো ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা
হানজালাকে তীব্র কটাক্ষ করলেন রাশেদ খাঁন
রিকশায় চড়েই সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য হানজালা